অভিমুখ

বিকল্প সাংস্কৃতিক পরিসর, সাংস্কৃতিক যোগাযোগ এমনিতেই কমে আসছে। চারপাশের বহু ছোটো-ছোটো sub-culture, ইতিহাস, ইতিহাসবোধ সবই হারিয়ে যাচ্ছে। মেইনস্ট্রিম মিডিয়ার সময়, দায় কোনোটাই নেই সেগুলো তুলে আনার। এই সময়ের ডকুমেন্টেশনের দায়িত্বটা আমাদেরই নিতে হবে নিজেদের মতো করে। সেটা ভেবেই আমরা বন্ধুরা মিলে এই প্লাটফর্মটা তৈরি করলাম। আমাদের চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বা বিলুপ্ত হতে থাকা অজস্র ঘটনা, ইতিহাস, সংস্কৃতি, প্রতি-সংস্কৃতি তুলে আনার জন্য। একটা প্লাটফর্ম ছাড়া হয়তো সব কথাগুলো বলে হয়ে ওঠা যায় না। তথ্য, রিভিউ, আলোচনা, সমালোচনা, প্রবন্ধ, অনু-প্রবন্ধ, কবিতা, সিনেমা, গান, সমাজ, রাজনীতি, সংস্কৃতি সবকিছু নিয়েই আমাদের পেজ ‘অভিক্ষেপ’। আসতে আসতে একটা ধারাবাহিক সাংস্কৃতিক চর্চা, ই-ম্যাগাজিন, বিষয়ভিত্তিক লেখালেখির একটা cognitive স্পেস তৈরির পরিকল্পনা আছে। ‘অভিক্ষেপ’ এর সঙ্গে থাকুন / থাকো / থাক সবাই।

এখানে আপনার মন্তব্য রেখে যান