সর্বনাশ। লোভ। ঘৃণা। ভয়। ক্ষয়। অন্ধকার। যুদ্ধ। মৃত্যু।
মৃত নদী। মৃত পাহাড়। মৃত সাগর। মৃত অরণ্য। মৃত জীবন।
জীবন দামহীন। জীবন ভালোবাসাহীন। জীবন সহানুভূতিহীন।
আমাদের সময়। আমাদের সময়। আমাদের সময়। আমাদের সময়।
যে শিশুটি, যে পাখিটি, উড়তে চেয়েছিল, ছুঁতে চেয়েছিল মহাকাশ
তার ডানা আজ ভারী, তার নাকে—মুখে—চোখে এখন মহাজাগতিক ছাই।
তার নিঃশ্বাসে বিষ। তার খাবারে ভেজাল। তার দর্শনে স্পর্ধার উৎসব।
চুরি গেছে ঘর। চুরি গেছে খেলনা। চুরি গেছে মন।
‘নেই নেই কিছু নেই’
আপাতত কাঁদি। শোকগ্রস্ত হই। ‘সহজিয়া’-র ‘ছোট পাখি’ শুনতে শুনতে…
অথবা বিড়বিড় করি, আশা রাখি, নীরবতা ভাঙি, অঙ্গীকার করি, উচ্চারণ করি—
‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমরা।
ইউ-টিউব লিঙ্ক : https://youtu.be/llJxGefbkic